৫০ কোটি টাকার পশুখাদ্য নষ্ট হচ্ছে বেনাপোল বন্দরে

বেনাপোল প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৭, ২২:৪১আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ২২:৪৫

মাছ, হাঁস মুরগি ও পশুখাদ্যের চালান ভারত থেকে আমদানি করা মাছ, হাঁস-মুরগির খাবারসহ ৫০ কোটি টাকার পশুখাদ্য বেনাপোল বন্দরে দীর্ঘদিন পড়ে থাকায় নষ্ট হতে চলেছে। প্রাণিসম্পদ অধিদফতরের ও কাস্টসম কর্মকর্তাদের খাম-খেয়ালিতে পশুখাদ্যের এই চালান আটক রয়েছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট ভুক্তভোগীরা।

বেনাপোল কাস্টমস সূত্র থেকে জানা গেছে, ভারত থেকে আমদানি করা পোল্ট্রি ফিড ও অ্যানিম্যাল ফিড সাপলিমেন্ট আমদানির ক্ষেত্রে প্রাণিসম্পদ অধিদফতরের এনওসি আবশ্যক। শুধু বেনাপোল কাস্টমস হাউসকে পত্র জারি করায় বেনাপোল বন্দরে ৩০ থেকে ৪০টি পোল্ট্রি, ফিস ও পশুখাদ্য আমদানি ও খালাস বন্ধ রয়েছে।

২০১৫ সালের আমদানি নীতি আদেশ ১৮ অনুচ্ছেদ এর ১৭ নম্বর শর্ত প্রতিপালন করা হয়েছে। তবে প্রাণিসম্পদ অধিদপ্তরের এনওসি না থাকায় বন্দর থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। মাছ, হাঁস-মুরগি ও পশুখাদ্য আমদানির ক্ষেত্রে রফতানিকারক দেশের উপযুক্ত কর্তৃপক্ষের তেজস্ক্রিয়তা পরীক্ষণ প্রতিবেদন দাখিল করা হয়ে থাকে। জিএমও টেস্ট সনদ দাখিল সাপেক্ষে পণ্যের চালান বন্দরে পৌঁছার পর সরকার অনুমোদিত পরীক্ষাগারে ক্লোরোফিনিক্যাল, নাইট্রোফুরান ও এন্টিবায়োটিক পরীক্ষা করে তার সঠিকতা পেয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্সের বন্দর সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, আইপিও সব ধরনের শর্তপূরণ করা হলেও শুধু প্রাণিসম্পদ অধিদফতরের একটি চিঠির কারণে বন্দরে আটকে আছে ৫০ কোটি টাকার মৎস্য, হাঁস-মুরগির খাদ্য ও পশুখাদ্য। কাস্টমসের (এসআরও  ১৩০-আইন/২০২৭/১৬ তারিখ ০১/০৬/২০১৭) আদেশে বলা হয়েছে, টেবিলভুক্ত হাঁস, মুরগি ও পশুখাদ্য সম্পূর্ণ শুল্কমুক্তভাবে ছাড়করণের ক্ষেত্রে প্রাণিসম্পদ অধিদফতরের এনওসি দাখিল করতে হবে। যদি এনওসি না থাকে, তাহলে তাকে শুল্ক পরিশোধ করেই খালাস নিতে হবে।

৫০ কোটি টাকার পশুখাদ্য নষ্ট হচ্ছে বেনাপোল বন্দরে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, বর্তমানে দেশে ভয়াবহ বন্যার কারণে মৎস্য, হাঁস মুরগি ও পশু খাদ্যের সংকট দেখা দিয়েছে। আমদানি নীতি আদেশ অনুসরণ না করে শুধু প্রাণিসম্পদ অধিদফতরের একটি চিঠির কারণে বেনাপোল বন্দরে ৫০ কোটি টাকার মৎস্য, হাঁস মুরগির খাদ্যসহ পশুখাদ্যের চালান আটকে থাকায় সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। কাস্টমস কর্তৃপক্ষের কাছে অমদানি নীতি অনুসরণ করে আটক থাকা পশুখাদ্যের চালান খালাস দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’

উল্লেখ্য, কাস্টমসের সঙ্গে এ নিয়ে সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের একাধিক বৈঠক হলেও তা বাস্তবায়ন হয়নি।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তা জয়দেব কুমার সিংহ জানান, মৎস্য, হাঁস, মুরগির খাদ্য ও পশুখাদ্য আমদানির ক্ষেত্রে প্রাণিসম্পদ অধিদফতরের লাইসেন্স ও এনওসি আবশ্যক। তবে কাস্টমস যদি মনে করে তারা আটকে থাকা পণ্য খালাস করে দিতে পারে।’

অন্য বন্দরের ক্ষেত্রে এনওসি প্রয়োজন হয় না, শধুমাত্র এ বন্দরের ক্ষেত্রে প্রযোজ্য কেনো জানতে চাইলে শার্শা উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তা জয়দেব কুমার সিংহ বলেন, ‘ঢাকা থেকে পত্র দিয়ে করা হয়েছে। আমার জানা নেই।’

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম