‘ইন্টেলিজেন্স লেড’ পুলিশিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৭, ১৯:৩৯আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৯:৩৯

মতবিনিময় অনুষ্ঠানে পুলিশের শীর্ষ কর্মকর্তারা ‘ইন্টেলিজেন্স লেড’ পুলিশিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, ‘সঠিক সময়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রযুক্তির সহায়তা নেওয়ার কারণেই আমরা জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন সফলভাবে পরিচালিত করতে সক্ষম হচ্ছি। সমন্বিত প্রচেষ্টা ও পেশাদারিত্বের কারণে এ অর্জন সম্ভব হচ্ছে এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রতিষ্ঠার পর থেকে এর অগ্রযাত্রা দিন দিন বাড়ছে।’

রবিবার (২৭ আগস্ট) দুপুরে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে কুষ্টিয়ায় জঙ্গিবিরোধী ‘অপারেশন টেপিড পাঞ্চ’ এবং সর্বশেষ রাজধানীর পান্থপথে ‘অপারেশন আগস্ট বাইট’ অভিযান পরিচালনায় নিয়োজিত সিটিটিসি ও ডিএমপির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে আইজিপি এসব কথা বলেন। আইজিপি এ কে এম শহীদুল হক আরও বলেছেন, ‘জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের অনবদ্য অবদান রয়েছে। হলি আর্টিজান হামলার পর পুলিশ ২৩টি জঙ্গি অপারেশন অত্যন্ত সফলতার সঙ্গে পরিচালনা করেছে। যা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। বিশ্বে বাংলাদেশ এখন জঙ্গি দমনের রোল মডেল হিসেবে স্বীকৃত।’

সভায় সম্প্রতি পরিচালিত জঙ্গিবিরোধী অভিযানগুলোর সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরেন পুলিশ সদর দফতরের এআইজি (ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অ্যাফেয়ার্স) মো. মনিরুজ্জামান। ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, সিটিটিসির প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম, যুগ্ম-কমিশনার মো. আমিনুল ইসলাম এবং সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনাররা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ডিআইজি (মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) মো. মহসিন হোসেন, ডিআইজি (লজিস্টিকস) মিলি বিশ্বাস, ডিআইজি (এইচআর) রৌশন আরা বেগম, ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মিজানুর রহমান ছাড়াও পুলিশ সদর দফতর, সিটিটিসি ও ডিএমপির সংশ্লিষ্ট ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে জঙ্গিবিরোধী অভিযানে বীরত্ব ও কৃতিত্বপূর্ণ অবদান রাখা পুলিশ সদস্যদের জন্য ডিএমপি কমিশনার ও সিটিটিসি প্রধানের হাতে প্রণোদনার অর্থ তুলে দেন আইজিপি।

/জেইউ/এএম
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম