পিডিপির কার্যক্রমের বৈধতা দেওয়া কেন বেআইনি হবে না: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৭, ১৩:৫৫আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১৪:০৭

সুপ্রিম কোর্ট ফেরদৌস আহমেদ কোরেশীর নেতৃত্বাধীন প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) কার্যক্রমের বৈধতা দিয়ে নির্বাচন কমিশনের দেওয়া চিঠিকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে দেলোয়ার হোসেনের নেতৃত্বে পিডিপি’র নতুন কমিটি গ্রহণে কেন নির্দেশনা দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও আইন সচিবসহ মোট পাঁচ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।
পরে আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ জানান, ফেরদৌস আহমেদ কোরেশী পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় অসুস্থ হয়ে আছেন। এই অবস্থায় তিনি দল পরিচালনা করতে পারেন না। তাই পিডিপি পরিচালনার জন্য মো. দেলোয়ার হোসেনকে চেয়ারম্যান ও মো. সেলিমকে মহাসচিব করে ২০১৬ সালের ২৪ ডিসেম্বর একটি কমিটি গঠন করা হয়। ইসির অনুমোদনের জন্য ওই দিনই কমিটির তালিকা পাঠানো হয় ইসিতে। তবে নতুন কমিটিকে অন্তর্ভুক্ত করা হবে না জানিয়ে এ বছরের ২৪ জুন ইসি ওই চিঠি ফেরত পাঠায়। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে নতুন কমিটির মহাসচিব মো. সেলিম রিট আবেদন করেন। রিটের শুনানি শেষে আদালত আজ সোমবার এই আদেশ দেন।
আরও পড়ুন-

দ্বিতীয়বার মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিয়ে রিটের শুনানি ১১ সেপ্টেম্বর

/এমটি/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম