দ্বিতীয়বার মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিয়ে রিটের শুনানি ১১ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৭, ১৩:১১আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১৩:২৪

সুপ্রিম কোর্ট মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলোতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের ৫ নম্বর কেটে নেওয়াকে বেআইনি ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানি আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার (২৮ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই রিট আবেদনের শুনানি মূলতবি ঘোষণার আদেশ দেন।
রিট আবেদনকারী আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এ তথ্য নিশ্চিত করে জানান, অ্যাটর্নি জেনারেলের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
এর আগে, রবিবার (২৭ আগস্ট) মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলোর ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নেওয়া শিক্ষার্থীদের ৫ নম্বর কেটে নেওয়াকে বেআইনি ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।
রিটে স্বাস্থ্য স্বচিব; স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও পরিচালক; মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিবাদী করা হয়েছে।

/এমটি/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান