জুনের মধ্যেই প্রকল্প শেষ করার নির্দেশ শিক্ষামন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৭, ১৯:০১আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১৯:০৫

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূিচ পর্যালোচনা সভা কারিগরি ও মাদ্রাসা বিভাগের চলমান প্রকল্প আগামী বছরের জুনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার (২৮ আগস্ট) বিকালে রাজধানীর পরিবহন পুল ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভায় এ নির্দশ দেন তিনি।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্টিত সভায় কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর, অতিরিক্ত সচিব এ এফ এম এনামুল হক ও এ কে এম জাকির হোসেন ভূঞা, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস, কারিগরি শিক্ষা বোর্ডের  চেয়ারম্যান ড. মো. মোস্তাফিজুর রহমান এবং সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, কারিগরি ও মাদ্রাসা বিভাগের অধীন চলমান ছয়টি কারিগরি প্রকল্পে এবারের এডিপিতে মোট ৭৮৫ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণ প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী সেশনে ছাত্র ভর্তি করা সম্ভব হবে। ৯১ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে কলেজটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। সরকারের অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।

এক হাজার ৭৮২ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে কারিগরি শিক্ষা অধিদফতরের অধীন স্কিল অ্যান্ড ট্রেনিং এনহান্সমেন্ট প্রজেক্ট ( স্টেপ) বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৯৬৫ কোটি ৬৫ লাখ টাকা ব্যয় হয়েছে। এ বছরের এডিপিতে বরাদ্দ ২২৯ কোটি ১২ লাখ টাকা। এ প্রকল্পের আওতায় এক লাখ ৪৪ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। তিন হাজার ৭৬৮ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সিঙ্গাপুরে ৮২৯ জন এবং চীনে ৬৭ জন কারিগরি শিক্ষক প্রশিক্ষণ নিয়েছেন। আরও প্রায় এক হাজার ২৫০ জন শিক্ষক সিঙ্গাপুর ও চীনে প্রশিক্ষণ নেবেন।

সভায় আরও জানানো হয়, দেশের ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) স্থাপন প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে দুই হাজার ২৮১ কোটি ৬৯ লাখ টাকা। এবারের এডিপিতে বরাদ্দ ৪৩২ কোটি পাঁচ লাখ টাকা। এর মধ্যে ১৯টি টিএসসি নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়েছে এবং ৫১টি টিএসসি স্থাপনের দরপত্র আহ্বান করা হয়েছে। এছাড়া নির্বাচিত বেসরকারি মাদ্রাসাগুলোর একাডেমিক ভবন নির্মাণ প্রকল্পটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে এক হাজার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৯৬৫টির ভবন নির্মাণ শেষ হয়েছে। এ প্রকল্পে মোট বরাদ্দ ছিল ৭৩৮ কোটি ২৪ লাখ টাকা।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী বছরের জুনের আগেই প্রকল্পগুলোর কাজ শেষ করতে হবে।’ যেসব প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে, সেগুলো দ্রুত শেষ করার তাগিদ দেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘কারিগরি শিক্ষার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়ন করতে হলে প্রকল্পগুলোর কাজ যথাসময়ে শেষ  হওয়া জরুরি।’ এজন্য প্রকল্প পরিচালকদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম