ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার রক্ষায় ঢাবিতে পাঁচ মাসব্যাপী প্রকল্প গ্রহণ

ঢাবি প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৭, ০৪:৩২আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ০৪:৩২

 ঢাকা বিশ্ববিদ্যালয় মানবাধিকার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘হিউম্যান রাইটস এক্সপজিশন অন জেন্ডার অ্যান্ড এথনিক: মাইনরিটি ইস্যুজ ইন এডুকেশনাল ইনস্টিটিউট’ শীর্ষক একটি পাঁচ মাসব্যাপী প্রকল্প গ্রহণ করা হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রকল্পের পরিচালকরা এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও প্রকল্পের টিম লিডার অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, শুভেচ্ছা দূত চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ, বাংলাদেশে হিউম্যান রাইটস প্রোগ্রামের কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি এক্সপার্ট কাজী মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাবির টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রভাষক এসএম ইমরান হোসেন। লিখিত বক্তব্যে ইমরান বলেন, ‘তরুণরাই এ আয়োজনের মূল লক্ষ্য। তাদের সঠিকভাবে কাজে লাগানো গেলে তারাই হয়ে উঠতে পারে বাংলাদেশের মূল শক্তি। মানবাধিকার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার রক্ষার ক্ষেত্রে তরুণরাই কার্যকর পরিবর্তন এনে দিতে পারে।’ এসময় তিনি প্রকল্পের আওতায় পাঁচ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তিনি।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম