ঢামেক হাসপাতালের নতুন পরিচালক একেএম নাসির উদ্দিন

বাংলা ট্রিবিউন রির্পোট
২৯ আগস্ট ২০১৭, ১৬:২৪আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১৬:৩০

নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিনের অভিষেক এবং সদ্য বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমানের বিদায় অনুষ্ঠান, ছবি- ঢামেক হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আব্দুল হানিফ টাবলু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন। মঙ্গলবার (২৯ আগস্ট) তিনি এ দায়িত্ব নেন। ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমানের স্থালাভিষিক্ত হলেন তিনি।
সদ্য বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমানকে সোমবার (২৮ আগস্ট) বিদায়ী সংবর্ধনা দেন ঢামেক হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন দায়িত্ব নেওয়া ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন এর আগে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত ৩ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রণালয় দেশের চারটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন ব্রিগেডিয়ার জেনারেলকে পরিচালক পদে নিয়োগ দেয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ছাড়া নুতন নিয়োগ পাওয়া বাকি তিন প্রতিষ্ঠান হচ্ছে— রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্রিগেডিয়ার জেনারেল মো. জামিলুর রহমান, বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম রসুল এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্রিগেডিয়ার জেনারেল পারভেজ কবীরকে পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

/জেএ/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের