ক্যাম্পাস ক্রিকেটের বিশ্বকাপে অংশ নিতে শ্রীলঙ্কা যাচ্ছে ইউল্যাব

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ আগস্ট ২০১৭, ১৮:০০আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ১৮:০০

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ‘রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনাল’ এ অংশ নিতে শ্রীলঙ্কায় যাচ্ছে। আগামী ১০ থেকে ১৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে ক্যাম্পাসভিত্তিক আন্তর্জাতিক এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে ইউল্যাবের উপাচার্যসহ অন্যরা রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালস টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলসমূহ হল- বাংলাদেশের ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), শ্রীলঙ্কার বিজনেস ম্যানেজমেন্ট স্কুল (বিএমএস), অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি, জিম্বাবুয়ের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলোজি, ভারতের মারাঠাওয়াড়া মিত্র মণ্ডল কলেজ অব কমার্স (এমএমসিসি), পাকিস্তানের জিন্নাহ গভর্নমেন্ট কলেজ নাজিমাবাদ, দক্ষিণ আফ্রিকার নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটি ( এনডব্লিউইউ) ও সংযুক্ত আরব আমিরাতের হেরিয়ট ওয়াট ইউনিভার্সিটি।

কলম্বোর গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। স্বাগতিক শ্রীলঙ্কাসহ বাংলাদেশ, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাতের এই আটটি বিশ্ববিদ্যালয়ের দল ‘রেড বুল’ আয়োজিত ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালস টুর্নামেন্টে অংশ নিতে আগামী ৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় পৌঁছাবে।

প্রাইভেট ইউনিভার্সিটি টি-টুয়েন্টি ক্রিকেট চ্যাম্পিয়ন ২০১৭ এ চ্যাম্পিয়ন হওয়ায় ইউল্যাব ক্যাম্পাসভিত্তিক আন্তর্জাতিক এ টুর্নামেন্টে অংশগ্রহণ করার আমন্ত্রণ পায়। ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালেও ইউল্যাব ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ থেকে একমাত্র বিশ্ববিদ্যালয় হিসাবে এ টুর্নামেন্টে অংশ নিয়েছিল। ২০১৬ সালে ইউল্যাব রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালস টুর্নামেন্টে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্ট নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউল্যাবের ক্রিকেট টিমের কোচ সারোয়ার ইমরান, ইউল্যাব ফিল্ডস স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ও টিম ম্যানেজার মো. তৌফিক আজিজ ও ইউল্যাব ক্রিকেট টিমের অধিনায়ক আঞ্জুম আহমেদ জেসি।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম