রামপুরায় বাসায় ঢুকে গণধর্ষণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৭, ০২:৪১আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ০৩:০৯

ধর্ষণ রাজধানীর রামপুরায় এক গৃহবধূকে (১৭) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ আগস্ট) বিকালে দীন ইসলাম নামের এক বখাটেসহ স্থানীয় ৪/৫ জন বাসায় ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করে। রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ওই গৃহবধূর স্বামী জানান, ‘আমি কর্মস্থলে ছিলাম, বাসায় সে (গৃহবধূ) একাই ছিল। এ সময় বিকাল ৫টার দিকে স্থানীয় বখাটে দীন ইসলামসহ ৪/৫ জন বাসায় ঢুকে ভয়ভীতি দেখিয়ে তাকে (গৃহবধূ) জোর করে চেতনানাশক ওষুধ খাওয়ায়। পরে তাকে ধর্ষণ করে  পালিয়ে যায়। বাসায় ফিরে ঘটনা শোনে তাকে রাত সোয়া ৮টার দিকে হাসপাতালে নিয়ে আসি।’

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ‘মেয়েটিকে গাইনি বিভাগে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরে তাকে ওসিসিতে পাঠানো হবে।’ ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই  মো. বাচ্চু মিয়া বলেন, ‘গণধর্ষণের শিকার এক গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা রামপুরা থানায় বিষয়টি জানিয়েছি।’

/এআইবি/এএম
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম