টাঙ্গাইল ও গাজীপুরে নব্য জেএমবি’র চার সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৭, ২২:৩৬আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ২২:৩৯

র‌্যাবের হাতে গ্রেফতার নব্য জেএমবির তিন সদস্য

নব্য জেএমবি’র সারোয়ার-তামিম গ্রুপের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। টাঙ্গাইল ও গাজীপুর থেকে এই চার জনকে গ্রেফতার করেন র‌্যাব-৩ ও র‌্যাব-১১ এর  সদস্যরা।

র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, সাম্প্রতিক জঙ্গিবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বেশ কিছু সন্দেহভাজন উগ্রপন্থী সদস্য র‌্যাবের গোয়েন্দা নজরদারির মধ্যে ছিল। বিভিন্ন সময়ে গ্রেফতার হওয়া জঙ্গিরা জিজ্ঞাসাবাদে তথ্য দিয়েছে যে, কথিত ইমাম মেহেদী হাসানের নেতৃত্বে জেএমবি’র সারোয়ার-তামিম গ্রুপের পুনর্গঠনের কাজ চলছে। মেহেদী সংগঠনের ‘আমির-এ-হিযরত’ এর দায়িত্ব পালন করে আসছে। হলি আর্টিজানে হামলার আগে থেকেই মেহেদী সংগঠনের পক্ষে কর্মী সংগ্রহ, অর্থ সংগ্রহ, জঙ্গিবাদে উদ্বুদ্ধকরণ ও হিজরতের পূর্ব প্রস্তুতিমূলক কাজগুলো করে আসছে। তার নেতৃত্বে ‘ব্রিগেড আদ্-দার-ই-কুতনী’ দেশের বিভিন্ন স্থানে সদস্য সংগ্রহ করছে।

গোয়েন্দা সূত্রে জানার পর র‌্যাব-৩ এর একটি দল বুধবার বিকালে টাঙ্গাইলের ভুয়াপুর থানা এলাকা থেকে ‘ব্রিগেড আদ্-দার-ই-কুতনী’তে শপথ (বাইয়্যাত) নেওয়া তিন সদস্যকে আটক করে। তারা হচ্ছে, আব্দুল মান্নান (৩০), শমসের ফকির (৩৩) ও  জহুরুল খাঁ (৩৫)। তারা কমান্ডারের নির্দেশে যেকোনও পরিস্থিতিতে দেশের যেকোনও স্থানে জঙ্গি কার্যক্রমের জন্য প্রস্তুত ছিল বলে র‌্যাবকে জানিয়েছে।

আব্দুল মান্নান (৩০) ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন স্থানে ফার্নিচারের কাজ করে।পরবর্তীতে টাঙ্গাইলের ভুয়াপুরে একটি ফার্নিচারের মালিক জহুরুলের সঙ্গে কাজ শুরু করে। জহুরুল এবং তার পাশের ফার্নিচার দোকানের মালিক শমসের ফকির- এই দু’জন মিলে মান্নানকে প্রাথমিকভাবে দ্বীনের দাওয়াত দেয়। তারা বড় হুজুর ওরফে মেহেদি হাসানের সহযোগীদের মাধ্যমে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয় এবং মান্নান তার নিজ বাড়িতে শপথ (বাইয়্যাত) নেয়। পরবর্তীতে তারা সক্রিয় জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে নিয়মিত হারে চাঁদা দিয়ে আসছিল। শমসের ফকিরের দায়িত্ব ছিল ব্রিগেড আদ-দার-ই কুতনী’র জন্য ফান্ড এর ব্যবস্থা করা। জহুরুল খাঁ (৩৫) ব্যবসার লাভের একটি অংশ নিয়মিত ফান্ডে দিয়ে আসছিল।

অন্যদিকে, গাজীপুর সদর করমতলা এলাকা থেকে গত বুধবার (৩০ আগস্ট) নব্য জেএমবি’র (সারোয়ার-তামীম গ্রুপের) ইসমাইল হোসেন ওরফে শামীম ওরফে আতর আলী (২৩) কে আটক করেন র‌্যাব ১১ এর সদস্যরা। ইসমাইল হোসেন নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের দর্শন বিভাগের ছাত্র। পড়াশোনার পাশাপাশি সে ঢাকার বিভিন্ন স্থানে মধু ও আতর বিক্রি করতো। ২০০৭ সালে সৈয়দ রায়হানুল আহসান ওরফে নাফিসের হাত ধরে জঙ্গিবাদে যুক্ত হয় সে। ঢাকার বিভিন্ন স্থানে মধু ও আতর বিক্রির আড়ালে সে জেএমবি’র দাওয়াতি কাজ করতো। পরে ২০১৫ সালের শেষের দিকে আবদুর রহমান ওরফে রুবেলের মাধ্যমে জেএমবি’র সারোয়ার-তামীম গ্রুপে যোগ দেয় নাফিস। সংগঠনের বার্তা বাহক হিসেবে নিয়োজিত ছিল বলে সে জানিয়েছে।নাফিস ফতুল্লা থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।

আরও পড়ুন: সীমান্তে সক্রিয় দালাল চক্র, সর্বস্ব হারাচ্ছেন রোহিঙ্গারা

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম