ফাঁকা ঢাকার নিরাপত্তায় মহল্লার গার্ডদের সঙ্গে সমন্বয় করবে পুলিশ

রাফসান জানি
৩১ আগস্ট ২০১৭, ২৩:০৫আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ২৩:১০

ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রিয়জনের সঙ্গে ঈদুল আজহা উদযাপনে ইতোমধ্যে রাজধানী ঢাকা ছেড়ে গ্রামে পাড়ি জমিয়েছেন নগরবাসীদের একটি বড় অংশ। নগরী তাই অনেকটাই ফাঁকা। এ সময় বাসাবাড়ির নিরাপত্তা দিতে পাড়া-মহল্লার নিজস্ব সিকিউরিটি গার্ডদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি সূত্রে জানা গেছে, ঈদ নিরাপত্তাকে তিন স্তরে ভাগ করা হয়েছে– ঈদ পূর্ববর্তী, ঈদকালীন ও ঈদ পরবর্তী। পুরো সময়জুড়ে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে রাজধানী ঢাকা। এ দায়িত্বে ১৫ হাজারেরও বেশি পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। পুলিশ সদস্যদের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্য ও স্থানীয় নিরাপত্তারক্ষীদের সমন্বয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

নগরীর রাস্তায় চেকপোস্ট ও টহল টিমও বাড়ানো হয়েছে। থানা পুলিশের কর্মকর্তারা এগুলো নিবিড় পর্যবেক্ষণ করবেন। বাড়িঘরের নিরাপত্তার জন্য পুলিশের টহল টিমের পাশাপাশি স্থানীয় সিকিউরিটি গার্ডদের সঙ্গেও সমন্বয় করা হবে। সিকিউরিটি গার্ডদের তদারকি করবেন টহল পুলিশের সদস্যরা।

এ বিষয়ে ধানমন্ডি থানার ওসি আবদুল লতিফ বলেন, ‘মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মোবাইল টিমের টহল বাড়ানো হয়েছে। তারা সার্বক্ষণিক টহল দেবে। এছাড়া, স্থানীয় সিকিউরিটি গার্ডদেরও নিরাপত্তা নিশ্চিতে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। টহল টিম বিশেষ করে রাতে গার্ডরা সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তা তদারকি করবে। পাশাপাশি সন্দেহভাজন লোকজনের চলাফেরা, খালি সিএনজি বা গাড়ি চলাচলের ব্যাপারেও সতর্ক থাকবে পুলিশ। এছাড়া, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট থাকবে।’

মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, ‘আমরা ডিএমপি কমিশনারের  নির্দেশে প্রত্যেক বাড়িতে নিজ বাড়ির নিরাপত্তা নিশ্চিত করার জন্য চিঠি পৌঁছে দিয়েছি। যাতে তারা বাড়ি ছাড়ার আগে নিরাপত্তার বিষয়টি ভালোভাবে নিশ্চিত করে যান। আমাদের টহল টিম বাড়ানো হয়েছে। তারা কাজ করছে। মহল্লার রাস্তায় ও বাড়িতে থাকা নিরাপত্তারক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সে অনুযায়ী কাজ করবেন। আমাদের পুলিশের টহল টিম এগুলো নজরদারিতে রাখবে।’

এদিকে, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া নগরবাসীকে বাড়ি ছাড়ার আগে নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন। ঠিকমতো তালা লাগানো হয়েছে কিনা, দরজা-জানালা খোলা কিনা এগুলো ভালো করে খেয়াল করা, প্রতিবেশীরা কেউ থাকলে তাদের বলে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া, আশপাশে কোথাও সন্দেহজনক কিছু মনে হলে থানা পুলিশকে জানানোরও অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার।

নগরীর নিরাপত্তার বিষয়ে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘আমরা প্রতিবারের মতো এবারও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। ইনশাল্লাহ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না। ঈদে আমাদের পর্যাপ্ত টহল থাকবে।’

ঈদে জঙ্গি হামলা বা নিরাপত্তার কোনও হুমকি নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। তিনি বলেন, ‘আসন্ন ঈদুল আজহায় দেশে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনও তথ্য নেই। তারপরও এসব চিন্তা মাথায় রেখেই সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। তাই ঈদ জামাত নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’ তিনি আরও বলেন, ‘ঈদের সময় রাজধানী ছেড়ে যাবে অনেক লোকজন। এদের বাড়িঘর ও মার্কেটে নিরাপত্তা ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট আবাসিক ও মার্কেট নিয়োজিত বেসরকারি নিরাপত্তারক্ষী, সিসিটিভি ফুটেজ এবং সংশ্লিষ্ট থানা পুলিশ সমন্বয় করে নিরাপত্তার ব্যবস্থা নেবে।’

 

 

/আরজে/এএম
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম