‘রোহিঙ্গাদের সাহায্যার্থে বিশ্ব সম্প্রদায়ের এগিয়ে আসা প্রয়োজন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৭, ১২:৩৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪৭

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী (ছবি- অনলাইন থেকে নেওয়া)

রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, ‘রোহিঙ্গাদের এখন দুঃসময়। এখন তাদের সাহায্যার্থে বাংলাদেশের পাশাপাশি বিশ্ব সম্প্রদায়েরও এগিয়ে আসা প্রয়োজন। শুধু মুখে মুখে নয়; আক্ষরিক অর্থেই তাদের এগিয়ে আসা প্রয়োজন।’

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ে আসেন মতিয়া চৌধুরী। পরে তিনি দেশের সর্বোচ্চ প্রশাসনিক ভবনের কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত সাংবাদিকদের তিনি উপরের কথাগুলো বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘বাংলাদেশ তার সামর্থ্য অনুযায়ী রোহিঙ্গাদের সাহায্য করেছে; আশ্রয় দিয়েছে। বাংলাদেশের পক্ষে এভাবে বার বার রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য করা সম্ভব নয়। তারপরও সরকার চেষ্টা করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এবার সবার ঈদ-ই ভালো কেটেছে। মানুষ স্বস্তিতে ছিল, শান্তিতে ছিল। কোথাও কোনও দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

/এসআই/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম