অফিসে ডিএনসিসি’র প্যানেল মেয়র, ঠিকাদারদের মহড়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৪

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্যানেল মেয়ররা বুধবার নগর ভবনে এসেছিলেন। এদিন প্যানেল মেয়র হিসাবে ওসমান গনি মেয়র আনিসুল হকের সুস্থতা কামনার মধ্য দিয়ে অফিস শুরু করেছেন। তবে অভিযোগ উঠেছে, কালো তালিকাভুক্ত কয়েকজন ঠিকাদার তাদের লোকজন নিয়ে নগর ভবনে মহড়া দিয়েছে।

নগরে ভবনে প্যানেল মেয়ররা নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নগর ভবনের কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেয়র আনিসুল হক কখনও দুর্নীতিবাজ ঠিকাদারদের প্রশ্রয় দিতেন না। যেসব ঠিকাদার ঠিকমতো কাজ করতো না তাদের কালো তালিকাভুক্ত করে রাখতেন। এখন তিনি অসুস্থ হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ অবস্থায় সরকার ডিএনসিসিতে প্যানেল মেয়র নির্বাচন করে। সেই ঠিকাদাররাই এখন প্যানেল মেয়রের কাছে আসার চেষ্টা করছে। সে জন্যই তারা নগর ভবনে দলবল নিয়ে মহড়া দিচ্ছে।’

তবে, এ বিষয়ে প্যানেল মেয়র ওসমান গনির বক্তব্য নেওয়ার জন্য ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

বুধবার সকালে গুলশান-২ এ অবস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে প্যানেল মেয়রের দায়িত্বগ্রহণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান ও ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, ডিএনসিসির প্যানেল মেয়র ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ওসমান গনি, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল মোস্তফা এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আলেয়া সারোয়ার ডেইজিসহ অন্যান্য ওয়ার্ড কাউন্সিলর ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক, শ্রদ্ধা নিবেদন ও তার পরিবারের শহীদ সদস্যদের কবর জিয়ারত করেন ডিএনসিসির সদ্য দায়িত্বপ্রাপ্ত প্যানেল মেয়র ওসমান গনি।

/এসএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম