ঢাবি অধিভুক্ত সাত কলেজের মাস্টার্স পরীক্ষা শুরু

ঢাবি প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৭, ২১:১৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ২১:২২

ঢাবি অধিভুক্ত সাত কলেজের মাস্টার্স পরীক্ষা শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের (নতুন ও পুরনো সিলেবাস অনুযায়ী) পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পরীক্ষা শুরু হয়। আগামী ৩১ অক্টোবর পরীক্ষা শেষ হবে।

রবিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ‘প্রথম পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো.আখতারুজ্জামান ঢাকা কলেজ, ইডেন কলেজ ও বেগম বদরুন্নেছা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।এসময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ, সিনিয়র শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বেগম বদরুন্নেছা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের পরীক্ষার কেন্দ্র ঢাকা কলেজ, ঢাকা কলেজের পরীক্ষা কেন্দ্র ইডেন কলেজ, ইডেন কলেজের পরীক্ষা কেন্দ্র বেগম বদরুন্নেছা কলেজ,তিতুমীর কলেজের পরীক্ষা কেন্দ্র মিরপুর বাংলা কলেজ এবং বাংলা কলেজের পরীক্ষা কেন্দ্র হিসেবে তিতুমীর কলেজ নির্ধারিত হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক