ঢাবির অধীন মেডিক্যাল কলেজগুলোকে বিএসএমএমইউর আওতায় নিতে কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৩১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৩৬

বিএসএমএমইউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত স্নাতক সমমানের সব মেডিক্যাল কোর্স বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে নিতে করণীয় সম্পর্কে সুপারিশসহ প্রস্তাবনা প্রণয়নের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রবিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব সিরাজুল ইসলামের নেতৃত্বে কমিটিতে বিএসএমএমইউর উপাচার্য, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রতিনিধি থাকবেন। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (চিকিৎসা শিক্ষা) কমিটির সদস্য সচিব হিসেবে থাকবেন।

কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন মেডিক্যাল কলেজগুলোর শিক্ষা কোর্স বিএসএমএমইউর আওতায় আনা যায় তা পরীক্ষা নিরীক্ষা করে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য কমিটিকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

বর্তমানে ঢাবির অধীনে প্রায় অর্ধশত সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ডিন অফিসের মাধ্যমে এ সংক্রান্ত কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয়।

রবিবার এ সংক্রান্ত সভায় অন্যান্যের মধ্যে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলানসহ মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/জেএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম