এমিরেটস বহরে শততম এয়ারবাস এ-৩৮০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৪

এমিরেটস এয়ারলাইন্সের আধুনিক এয়ারবাস এমিরেটস এয়ারলাইন্স বহরে শততম দ্বিতল এয়ারবাস এ-৩৮০ যুক্ত  হয়েছে। এ উপলক্ষে এয়ারলাইন্সটি বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে ভ্রমণেচ্ছু যাত্রীদের জন্য বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে। সোমবার (১১ সেপ্টেম্বর)এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এমিরেটস বহরে রয়েছে সর্বাধিকসংখ্যক এয়ারবাস এ-৩৮০। দ্বিতল এই এয়ারবাসগুলোর সাহায্যে এমিরেটস বিশ্বের ৪৭টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।  বাংলাদেশিদের জন্য দুবাই, লন্ডন, প্যারিস, রোম, মিলান, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলসসহ বিভিন্ন গন্তব্যে বিশেষ অফারের আওতাভুক্ত রয়েছে। যাত্রীরা ২১ সেপ্টেম্বরের মধ্যে টিকিট বুক করলে বিশেষ অফারের সুবিধা লাভ করবেন। তবে এসব যাত্রীদের চলতি বছরের ১৫ সেপ্টেম্বর থেকে ৭ ডিসেম্বরের মধ্যে ভ্রমণ করতে হবে।

এমিরেটস এয়ারলাইন্সের আধুনিক এয়ারবাস এমিরেটস এয়ারলাইন্স জানায়, বিশেষ অফারে দুবাই ভ্রমণের ক্ষেত্রে সর্বনিম্ন ইকোনমি শ্রেণির ভাড়া পড়বে ৬১০ মার্কিন ডলার এবং বিজনেস শ্রেণির ভাড়া সর্বনিম্ন ১,৩৭০ মার্কিন ডলার। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী যাত্রীদের জন্য সর্বনিম্ন ইকোনমি ও বিজনেস শ্রেণির ভাড়া নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৮৭৫ এবং ১,১৯৫ মার্কিন ডলার এবং বিজনেস শ্রেণিতে এই ভাড়া যথাক্রমে ২,৬৮৫ এবং ৪,৩৯০ মার্কিন ডলার।

উল্লিখিত রিটার্ন ভাড়ায় সব প্রযোজ্য ট্যাক্স অন্তর্ভুক্ত রয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অবস্থিত এমিরেটস অফিস বা ট্রাভেল এজেন্টদের কাছে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এমিরেটস এ-৩৮০ উড়োজাহাজগুলো তাদের ফ্ল্যাগশিপ ক্যারিয়ার হিসেবে পরিচিতি লাভ করেছে। দ্বিতল উড়োজাহাজগুলোর আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো প্রথম শ্রেণিতে অবস্থিত ব্যক্তিগত স্যুইট, শাওয়ার স্পা এবং প্রথম ও বিজনেস শ্রেণি যাত্রীদের জন্য অত্যন্ত জনপ্রিয় অনবোর্ড লাউঞ্জ।

উল্লেখ্য, এমিরেটস বর্তমানে ঢাকায় দৈনিক তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে।  

আরও পড়ুন: পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর করবে বাংলাদেশ

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম