কাকলীতে বাসের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৯

সড়ক দুর্ঘটনা রাজধানীর বনানীর কাকলীতে বাসের ধাক্কায় রহিজ মোড়ল (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী মানিক মিয়া জানান, মঙ্গলবার সকালে কাজের উদ্দেশ্যে কাকলী যান রহিজ মোড়ল। সকাল সাড়ে ৯টার দিকে কাকলী বাস স্টপেজের পাশে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ঢামেকে বেলা পৌনে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। 

রহিজ মোড়ল নেত্রকোনা কলমাকান্দা উপজেলার পলাশ হাটি গ্রামের দানু মোড়লের ছেলে। থাকতেন ভাটারা নতুন বাজার এলাকায়। কয়েকদিন আগে কাজের উদ্দেশ্যে ঢাকায় এসেছিলেন রহিজ।

/এআইবি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম