বংশালে হোটেল ম্যানেজার খুন: একমাত্র আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫৯

গ্রেফতার হোটেল কর্মচারী মোশাররফ রাজধানীর বংশালে হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজারকে খুনের মামলায় একমাত্র আসামি মোশাররফকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে ভোলার লালমোহন থানার লর্ড হার্ডিঞ্জ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।

উল্লেখ্য, ঈদের আগে বেতন না পাওয়ায়  গত ২৫ আগস্ট রাতে ক্ষুব্ধ হয়ে হোটেল ম্যানেজারকে খুন করে মোশাররফ।

বংশালে হোটেল ম্যানেজার খুন: একমাত্র আসামি গ্রেফতার আব্দুল বাতেন জানান, ঈদের ১৫/২০ দিন আগে রাজধানীর বংশাল এলাকায় হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টে কাজ শুরু করেন মোশাররফ। কিন্তু ঈদের আগেই বেতন পরিশোধের জন্য চাপ দেওয়া শুরু করেন তিনি। তাৎক্ষণিকভাবে পুরো টাকা না দিলেও তাকে দুই হাজার টাকা দেয় হোটেল কর্তৃপক্ষ। গত ২৫ আগস্ট ঘটনার রাতে হোটেলের নিচের কক্ষে ম্যানেজার ঘুমাচ্ছিলেন এবং দ্বিতীয় তলায় ছিলেন ৪/৫ জন কর্মচারি। এদের মধ্যে একজন রাত ২/৩টার দিকে এসে লোহা দিয়ে ম্যানেজারের মাথায় আঘাত করে। পরবর্তীতে সবজি কাটার ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। ঘটনার পর অন্য কর্মচারীরা হোটেলে অবস্থান করলেও মোশাররফকে পাওয়া যাচ্ছিল না। তার ঠিকানাও হোটেল কর্তৃপক্ষের কাছে ছিল না। পরবর্তীতে নারায়ণগঞ্জে মোশাররফের আগের কর্মস্থলে খোঁজ নেওয়া হয়। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। তবে তার পাশের বাড়ির একজনকে পাওয়া যায়। তার মাধ্যমে পরবর্তীতে আসামিকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন:
‘অযোগ্য’ নওয়াজের শূন্যস্থান পূরণে চলছে ভোটগ্রহণ
রাখাইনে প্রবেশাধিকার চায় কানাডা
পদ্মায় নয়, সাগরে মিলছে ইলিশ

/আরজে/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম