রাজধানীতে জালিয়াত চক্রের চার সদস্য আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪৫

আটক জালিয়াত চক্রের চার সদস্য রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জালিয়াত চক্রের চার সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার রাতে ডিএমপির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি বিশেষ টিম তাদের আটক করে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

আটক জালিয়াত চক্রের সদস্যরা হলো- মোসলেম মিয়া, শাহআলম কবীর, আশিকুর রহমান ও আব্দুর রহিম। এ সময় তাদের কাছ থেকে জাল পুলিশ ক্লিয়ারেন্স এক হাজার ৬১২টি, বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের নকল সিল ৬৯টি, নোটারি পাবলিকের অ্যাম্বুস সিল ৩টি, বিভিন্ন জেলার পুলিশ সুপার ও ওসির সিল ৬১৭টি, পাঞ্চ মেশিন ৩টি, কম্পিউটার ২টি, একটি প্রিন্টার উদ্ধার করা হয়।

রাজধানীতে জালিয়াত চক্রের চার সদস্য আটক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান, এ প্রতারক চক্র প্রতিটি ক্লিয়ারেন্স দেওয়ার জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে। অথচ বৈধ উপায়ে সোনালী ব্যাংকে আবেদনপত্রের সঙ্গে মাত্র ৫শ’ টাকা জমা দিয়ে সহজেই পুলিশের কাছ থেকে এ ক্লিয়ারেন্স পাওয়া যায়। সহজ সরল লোকজন দালালদের খপ্পরে পরে এ ধরনের ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মাধ্যমে প্রতারিত হচ্ছেন।

তিনি আরও জানান, গত মার্চ মাস থেকে তারা এ ব্যবসা শুরু করে। তাদের সঙ্গে আদম ব্যবসায়ীদের যোগসাজশ রয়েছে। আদম ব্যবসায়ীদের চাহিদা মতোই তারা ক্লিয়ারেন্স সার্টিফিকেট সরবরাহ করে থাকে। আর কে জড়িত তা জানতে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

/আরজে/এসএসএ/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম