ওয়ারীতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১০

গণপিটুনি রাজধানীর পুরান ঢাকার ওয়ারীতে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে নাদিম জমাদ্দার (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে ওয়ারী থানার কে এম দাস লেনে এ ঘটনা ঘটে।

ওয়ারী থানার এসআই রাজীব আহমেদ বলেন, ‘মঙ্গলবার সকালে কেএম দাস লেন দিয়ে রিকশায় এক ব্যক্তি যাচ্ছিলেন। এসময় দুই ছিনতাইকারী মোটরসাইকেলে এসে রিকশা আটকানোর চেষ্টা করে। রিকশারোহী দৌড়ে পালিয়ে গেলে ছিনতাইকারীরা রিকশাচালক স্বপনকে আটকে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে স্বপন বাধা দিলে তাকে কুপিয়ে আহত করে তারা। এসময় স্বপনের চিৎকারে আশপাশের লোকজন এক ছিনতাইকারীকে ধরে ফেলে। অন্যজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা ওই ছিনতাইকারীকে গণধোলাই দিলে সে গুরুতর আহত হয়। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। 

তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এসআই  রাজিব আহমেদ জানান, নিহত নাদিমের বাবার নাম আব্দুল বারেক জমাদ্দার। তবে তার ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। আহত রিকশাচালককে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পিঠে ১০টির মতো সেলাই লেগেছে বলে জানিয়েছে পুলিশ।

/এআইবি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম