ড্যান্ডি সেবন দেখে ফেলায় লেকে ডুব: কিশোরের গলিত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:১২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৭

লাশ উদ্ধার রাজধানীর ধানমন্ডি লেক থেকে রাতুল (১৪) নামে এক কিশোরের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে এটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তিন দিন আগে লেক পাড়ে বসে ড্যান্ডি (নেশাদ্রব্য) সেবনের সময় পরিচিত লোকজন দেখে ফেলায় রাতুল পানিতে নেমে পড়েছিল। এরপর থেকেই নিখোঁজ ছিল সে।  

ধানমন্ডি থানার এসআই মফিজুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সকাল ৮টার দিকে ধানমন্ডির চার নম্বর সড়কের পাশের লেক থেকে রাতুলের ভাসমান লাশ উদ্ধার করা হয়।’ তিনি জানান, খবর পেয়ে রাতুলের মা মুক্তা বেগম থানায় এসে ছেলের মৃতদেহ শনাক্ত করেন। রাতুলের রিকশাচালক বাবা মো. শামীম জানান, গত ১৬ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে রাতুল ঘর থেকে বেরিয়ে যায়। এরপর সে আর বাসায় ফেরেনি। রাতুল প্রায়ই বন্ধুদের সঙ্গে ধানমন্ডি লেকের পাড়ে আড্ডা দিত বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শী নয়ন ও জাকিরের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, ঘটনার দিন দুপুরে ধানমন্ডি লেকের পাড়ে রাতুল তার বন্ধুদের সঙ্গে ড্যান্ডি সেবন করছিল। সে সময় পরিচিত লোকজন দেখে ফেলায় রাতুল পানিতে নেমে পড়ে। পরিচিতরা ভেবে ছিলেন হয়তো সে অন্য স্থান দিয়ে উঠে গেছে। কিন্তু আসলে সে আর পানি থেকে উঠতে পারেনি। তিনদিন পর তার মৃতদেহ ভেসে ওঠে।  রাতুল তার পরিবারের সঙ্গে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় থাকত। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

/এআইবি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম