পারিবারিক কলহর জের ধরে রাজধানীর উত্তর বাড্ডায় এক নারী আত্মহত্যা করেছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম। তিনি জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের নাম শাহিদা বেগম (৪০)। তার স্বামীর নাম মো. টুটুল। নিহত শাহিদা তিন সন্তানের জননী ছিলেন। বুধবার দুপুরে ২৪/২, উত্তর বাড্ডা আলীর মোড়ে নিচতালার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এসআই আশরাফুল ইসলাম জানান, শাহিদা বেগম পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।








