প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় ফের জামিন পেলেন ইমরান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৭, ১২:২০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১২:২০

ইমরান এইচ সরকার (ফাইল ছবি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে গণজাগরণ মঞ্চের মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেওয়ার মামলায় জামিন পেয়েছেন সংগঠনটির মুখপাত্র ইমরান এইচ সরকার। মামলার অপর আসামি সনাতন উল্লাসকেও জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকা অতিরিক্ত মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম তাদের জামিন মঞ্জুর করেন।
সকালে আদালতে উপস্থিত হয়ে ইমরান এইচ সরকার ও সনাতন উল্লাস তাদের আইনজীবী প্রকাশ চন্দ্র বিশ্বাসের মাধ্যমে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) বিচারিক আদালতে উপস্থিত না হওয়ায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিলো।
এর আগেও, এই মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং শুনানির পর জামিন মঞ্জুর করেছিলেন আদালত। চলতি বছরের ১৬ জুলাই ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন পেয়েছিলেন। সেবার ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান ৩১ মে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।
উল্লেখ্য, গত ২৬ মে সন্ধ্যায় সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত মশাল মিছিল করে গণজাগরণ মঞ্চ। ওই মিছিলে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে বিভিন্ন ‘কটূক্তিমূলক’ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ ছাত্রলীগের। গত ৩০ মে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে দণ্ডবিধি ৫০০ ধারায় এ মামলা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী।

/এসআইটি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক