বেফাকের ১০ কর্মীকে অনৈতিকভাবে চাকুরিচ্যুতির অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৭

বেফাকের চাকরিচ্যুত কর্মচারীদের সংবাদ সম্মেলন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর নিয়ন্ত্রণাধীন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) থেকে অনৈতিকভাবে চাকুরিচ্যুতির অভিযোগ এনেছেন সেখানকার ১০ কর্মচারী। তাদের অভিযোগ, কোনও ধরনের কারণ দর্শানো নোটিশ বা অব্যাহতিপত্র ছাড়াই বিনা অপরাধে কেবল মৌখিক নির্দেশ তাদের চাকরিচুত্য করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে যাত্রাবাড়ীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই চাকরিচ্যুত কর্মচারীরা এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলারা জোবায়ের আহমেদ। তিনি অফিস সহকারী হিসেবে বেফাকে কর্মরত ছিলেন। জোবায়ের আহমেদ বলেন, ‘আমি১২ বছর ধরে বেফাকে কাজ করছি। হঠাৎ করেই আগস্ট মাসে মৌখিক নির্দেশে আমাকে চাকরিচুত্য করা হয়েছে। আমার কী অপরাধ, কেন চাকরিচ্যুত করা হয়েছে— জানানো হয়নি।’
মাওলানা ওহিদুজ্জামানও অফিস সহকারী হিসেবে বেফাকে কর্মরত ছিলেন। তিনি বলেন, ‘আমি গত ৯ বছর ধরে কাজ করে আসছি। কোনও কারণ ছাড়া আমাকেও চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে।’
মাওলানা ওহিদুজ্জামান বলেন, ‘বর্তমানে বেফাকে কোটি টাকার আত্মসাতের মহোৎসব চলছে। এতে বেফাকের মধ্যম সারির কিছু নেতা ও উচ্চ পর্যায়ের কর্মচারীরা সরাসরি জড়িত। ফলে কখনও তদন্ত হলে আামদের মতো পুরাতন কর্মীরা সঠিক তথ্য প্রকাশ করে দেবে— এ ভয় থেকেই আমাদের সরিয়ে দেওয়া হয়েছে। দুর্নীতিবাজরা যাদের নিজেদের অপকর্মের জন্য বাধা মনে করছে, তাদেরই চাকরিচ্যুত করছে।’
ওহিদুজ্জামান বলেন, ‘বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুসের ভগ্নিপতি নুরুল আমীন বিভিন্ন ধরনের চক্রান্ত করেছে। নুরুল আমীন একইসঙ্গে বেফাকের মজলিসে আমেলার সদস্য। সে বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিবকে প্রভাবিত করে দুর্নীতির তথ্য ধামাচাপা দেওয়ার জন্য আমাদের বহিষ্কার করেছে।’
নুরুল আমীনকে বেফাকের সব দায়-দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়া, যেসব কর্মীদের অনৈতিকভাবে চাকুরিচুত্য করা হয়েছে, তাদের পুনর্বহালের দাবিও করা হয়।
চাকরিচুত্যদের মধ্যে আরও আছেন— মাওলানা আব্দুল জলিল (সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক), মাওলানা মিজানুর রহমান (অফিস সহকারী), মাওলানা ফারুক আহমদ (অফিস সহকারী), মাওলানা শাকির আহমদ (অফিস সহকারী), মো. রকিব (অফিস সহকারী), মাওলানা মনিরুজ্জামান (অফিস সহকারী), মাওলানা সাইফুল (অফিস সহকারী, উচ্চ), মো. মোজাম্মেল (পিয়ন)।

/সিএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম