শাহজালালে ‘ভুয়া’ হাজিদের কাছ থেকে ১৩০৯ কার্টন সিগারেট জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৭, ০০:০৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ০০:১০

শাহজালালে ‘ভুয়া’ হাজিদের কাছ থেকে ১৩০৯ কার্টন সিগারেট জব্দ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির বেশে সৌদি আরব থেকে আগত যাত্রীদের কাছ থেকে ১ হাজার ৩০৯ কার্টন সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস ও এয়ারপোর্ট আর্মড পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিভিন্ন ফ্লাইটে সৌদি আরব থেকে আসা যাত্রীদের কাছ থেকে সিগারেট জব্দ করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ জানিয়েছে, সন্ধ্যা ৬টার দিকে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (এসভি ৮০৮) ফ্লাইটে ঢাকায় আসেন মো. আজম এবং সামসুন্নাহার। দুজনেই হাজিদের মতো পোশাক ও ব্যাগে নিয়ে দেশে ফেরেন। তাদের দুজনের ব্যাগ থেকে ৫৬৪ কার্টন সিগারেট জব্দ করা হয়।

অন্যদিকে ঢাকা কাস্টম হাউসও একাধিক যাত্রীর কাছ থেকে সিগারেট জব্দ করেছে। তারাও হাজি বেশে দেশে ফিরেছেন বলে জানান সহকারী কমিশনার সাইদুল ইসলাম।

সাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (এসভি ৮০৪) ফ্লাইটের যাত্রীর কাছ থেকে ৩৭০ কার্টন এবং ব্যাগেজ বেল্ট এ পরিত্যক্ত ব্যাগ থেকে ৩৭৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।

সাইদুল ইসলাম বলেন, সিগারেট আনার উদ্দেশ্যে ঢাকা থেকে ১৮ সেপ্টেম্বর দুবাই যান সেলিম মিয়া। দুবাই থেকে সরাসরি ঢাকা না এসে চলে যান জেদ্দায়। সন্ধ্যা ৭টায় হজ ফ্লাইট (এসভি ৮০৪) শাহজালালে অবতরণের পর ৫নং ব্যাগেজ বেল্টে হাজিদের ব্যাগ দেওয়া হয় । শুল্ক ফাঁকি দিতে তিনি হাজি বেশে অন্য হাজিদের সঙ্গে মিশে যান। গ্রিন চ্যানেলে অতিক্রমের সময় ব্যাগ স্ক্যানে ৩০৩ ব্র্যান্ডের ৩৭০ কার্টন সিগারেট পাওয়া যায় ।

সাইদুল ইসলাম আরও বলেন, কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের পর্যবেক্ষণে ব্যাগ ফেলে রেখেই একই ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ আলি। ব্যাগেজ বেল্ট থেকে উদ্ধার করা ব্যাগ থেকে ৩৭৫ কার্টন সিগারেট পাওয়া যায়। ব্যাগের ট্যাগ দেখে যাত্রীকে শনাক্ত করা হয়।

সাইদুল ইসলাম বলেন, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দ করা সিগারেটের মূল্য প্রায় সাড়ে ২২.৩৫ লাখ টাকা। জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

/সিএ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত