মোহাম্মদপুরে ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:০০

লাশ উদ্ধার রাজধানীর মোহাম্মদপুরে ভবনের ছাদ থেকে পড়ে সনিয়া আকতার (১৯) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ  এসআই মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

গৃহকর্তা ব্যবসায়ী শামীম নেওয়াজীর ছেলে সানী নেওয়াজ খান অংকন বলেন, ‘আমাদের মোহাম্মাদপুর লালমাটিয়া ১/২, ব্লক সি, ভাড়া বাসার সাত তলার ভবনের ছাদ থেকে পড়ে সনিয়া গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬ টায় মৃত ঘোষণা করেন। ’

অংকন আরও বলেন, ‘ছাদে সিসি ক্যামেরা রয়েছে, তা দেখলে জানা যাবে— আসলে সে কিভাবে নিচে পড়েছে। সে আমাদের বাসায় ৫/৬ বছর ধরে কাজ করছে। তার বাবা মা হাতিরঝিল এলাকায় থাকে। তার বাবার নাম আলী মিয়া।

/এআইবি/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম