রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর দাবিতে ৬ অক্টোবর হেফাজতের সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৫৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৫৮

 

 

হেফাজত রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর দাবিতে আগামী ৬ অক্টোবর কক্সবাজারে সমাবেশ করবে হেফাজতে ইসলাম। শনিবার বিকেলে চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত বিশেষ জরুরি সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন হেফাজত আমির আহমদ শফী।

হেফাজতের আমির বলেন, ‘রোহিঙ্গা মুসলমানদের রক্ষায়  রাখাইনে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা প্রয়োজন। মিয়ানমারের ওপর অর্থনৈতিক অবরোধসহ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা বিশ্বসংস্থা ও মুসলিম রাষ্ট্রগুলোর নৈতিক দায়িত্ব। মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর বর্বরতার বিরুদ্ধে বিশ্ব নেতাদের কঠোর সিদ্ধান্ত নিতে হবে।’

আহমদ শফী বলেন, ‘মিয়ানমার সরকার ও বৌদ্ধদের কাছে মানবিকতা বলতে কিছুই নেই। তারা রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বর হত্যাকাণ্ড চালিয়ে মানবাধিকারের লঙ্ঘন করেছে। মিয়ানমারের সব পণ্য বর্জন করতে হবে। তাদের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ত্যাগ করতে হবে।’

হেফাজত মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে মিয়ানমারের রাখাইন অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীকে জাতিগতভাবে নির্মূল করে দেওয়া হচ্ছে। রোহিঙ্গা মুসলমানরা এমনিতেই চরম দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। তারা সবধরনের নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, তাদের নাগরিকত্বও দেওয়া হয়নি। এবার তাদের বসতভিটা থেকেও উচ্ছেদ করে গ্রামগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হচ্ছে।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নায়েবে আমির ও ঢাকা মহানগর সভাপতি নূর হোসাইন কাসেমী, মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী,  মাওলানা ফজলুল করিম কাসেমী প্রমুখ।

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম