শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৭, ২১:২০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৫

শাহজালালে আটক স্বর্ণের বার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার ফ্লাইটের সিটের নিচ থেকে সাড়ে চার কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। এসময় ১০ তোলা ওজনের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।
শুল্ক গোয়েন্দারা জানান, রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় কলকাতা থেকে আসা বাংলাদেশ ইউএস বাংলার (বিএস ২০২) ফ্লাইটে চোরাই স্বর্ণ রয়েছে বলে তারা গোপন সংবাদ পান। ভোর ৭টায় মাস্কট থেকে চট্টগ্রাম হয়ে ফ্লাইটটি ঢাকায় আসে। পরে সকাল ১১টায় ঢাকা থেকে কলকাতায় গিয়ে ওই ফ্লাইট আবার দুপুর আড়াইটায় ঢাকা আসে। ফ্লাইটটি শাহজালালে অবতরণের পর তাতে তল্লাশি চালানো হয়। এসময় বিমানের ৮এফ সিটের নিচ থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। স্বর্ণের বারগুলো হলুদ রঙের স্কচটেপ মোড়ানো অবস্থায় একটি কালো রঙের প্যাকেটে পাওয়া যায়।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, ‘স্বর্ণ উদ্ধারের ঘটনায় শুল্ক আইন- ১৯৬৯ অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আরও তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/জেইউ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম