শ্যামপুরে আগুনে দগ্ধ পাঁচ, একজনের মুত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫০

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ছবি- সংগৃহীত) রাজধানীর শ্যামপুরে লাল মসজিদ এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দগ্ধ শিশুসহ একই পরিবারের পাঁচ জনের মধ্যে একজন মারা গেছেন। তার নাম মোহাম্মদ  এনায়েত (৪০)।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে শ্যামপুরের লাল মসজিদ সংলগ্ন তিন নম্বর রোডের ২৭ নম্বর বাড়ির নিচতলায় এই আগুনের ঘটনা ঘটে। আগুনে দগ্ধরা হচ্ছে- মুদি দোকানি মোহাম্মদ এনায়েত (৪০), তার স্ত্রী মরিয়ম বেগম (৩৫), তাদের তিন সন্তান অ্যানি (৫), হাবিবা (৪) ও জুবায়ের (২)।
এনায়েতের ভাতিজা ওয়াসিম  জানান, রাত আনুমানিক তিনটার দিকে তার চাচা এনায়েতের কক্ষে একটি শব্দ হয়। এরপরই আগুন ধরে যায়। আগুনে তারা পাঁচ জনই দগ্ধ হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, এনায়েতের শরীরের ৯০ শতাংশ, মরিয়ম বেগমের ১৭ শতাংশ, অ্যানির ১২ শতাংশ, হাবিবার ১৯ শতাংশ এবং জুবায়েরের ১৬ শতাংশ দগ্ধ হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের  উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।  

 আরও পড়ুন: এইচআইভি পজিটিভ আরও দুই রোহিঙ্গা নারী চমেকে

/এআইবি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম