রামপুরায় গৃহবধূর আত্মহত্যা, স্বামীর বিরুদ্ধে প্ররোচনার মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৭, ০৬:১৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ০৬:২২

আত্মহত্যার প্রতীকী ছবি রাজধানীর রামপুরায় সাথী আক্তার (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনার পরপরই তার স্বামী জসিম উদ্দিন পালিয়ে যায়। এ ঘটনায় স্বজনরা প্ররোচনার অভিযোগে তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত জসিম উদ্দিনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে। 

সোমবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে সাথী আক্তারের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রামপুরা থানার এসআই মো. আফজাল হোসেন রবিবার রাতে বনশ্রী বি ব্লকের ৬ নম্বর রোডের ২৮ নম্বর বাসা থেকে সাথী আক্তারের মরদেহ উদ্ধার করেন। সাথী বেগম ওই বাসায় ফ্যানের সঙ্গে ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস দেন। সোমবার ভোরে তার মরদেহটি ঢাকা মেডিক্যালের মর্গে পাঠায় পুলিশ।

মৃতের চাচা এস এম শাহ আলম অভিযোগ করে বলেন, সাথী আক্তারের স্বামী জসিম হাওলাদার তাকে কারণে অকারণে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। এ কারণেই সাথী আক্তার আত্মহত্যা করেছে।

রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, এ ঘটনায় জসিম হাওলাদারকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সাথী আক্তারের বাবার বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ছোট বানাই গ্রামে। তার এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে। আত্মহত্যার আগে পাশের রুমের এক নারীর কাছে মেয়েকে রেখে যান সাথী বেগম।

/এআইবি/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম