বেল্ট কারখানায় আগুন, তিন কিশোর শ্রমিক দগ্ধ

বাংলা ‍ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৪

অগ্নিকাণ্ড রাজধানীর পুরান ঢাকার মালিটোলায় বুধবার (২৭ সেপ্টেম্বর) একটি বেল্ট তৈরির কারখানায় আগুন লেগে তিন কিশোর শ্রমিক দগ্ধ হয়েছে। তারা হলো, একরাম হোসেন (১৪), সঞ্জয় দাশ (১৫) ও রঞ্জিত দাস (১৬)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

বংশাল থানার মালিটোলার ৭৪ নম্বর হোল্ডিংয়ের ভবনের সপ্তম তলায় মোরশেদ আহমেদের একটি বেল্ট কারখানা রয়েছে। ওই কারখানার দগ্ধ শ্রমিক একরাম হোসেন জানায়, বুধবার দুপুর আড়াইটার দিকে কাজ করার সময় একজন বৈদ্যুতিক সুইচ অন করার সঙ্গে সঙ্গে শর্টসার্কিট হয়ে আগুন ধরে যায়। পাশেই সলিউশনসহ দাহ্য পদার্থ থাকায় আগুন তীব্র আকার ধারণ করে। আগুনে তারা তিনজন দগ্ধ হয়। তাদের তিন জনেরই বাড়ি হবিগঞ্জের লাখাইয়ে। 

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের ডিউটি ডাক্তার জাকারিয়া জ্যোতি জানিয়েছেন, একরামের শরীরের ৪৫ শতাংশ, সঞ্জয়ের ২০ শতাংশ এবং রঞ্জিতের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের কাউকেই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

/এআইবি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি