গুলশানে নার্সের লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৭, ১৮:৩৬আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১৮:৫৮

লাশ উদ্ধার রাজধানীর গুলশানে সুফিয়া বেগম (২৮) নামে এক নার্সের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ অক্টোবর) সকালে গুলশান নর্দা এলাকার একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নুল আবেদীন বাংলা ট্রিবিউনকে জানান, পারিবারিক কলহের জের ধরে সুফিয়া বেগম আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকে সুফিয়ার স্বামী মো. শফিকুল ইসলামের কোনও খোঁজ পাওয়া যায়নি।
জানা গেছে, ২০১৬ সালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নার্স পদে চাকরি পান সুফিয়া বেগম। তার বাড়ি জামালপুর সদরের দখলপুর গ্রামে। নর্দা ৩০/২, নম্বর আদনান ভিলায় থাকতেন তিনি।
সুফিয়া বেগমের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, পাঁচ বছর আগে বিয়ে সুফিয়া বেগম ও শফিকুল ইসলামের বিয়ে হয়। নর্দার ওই বাসাতেই থাকতেন তারা। এই দম্পতির দুইটি সন্তান রয়েছে। দুই বছর আগে চাকরি নিয়ে কাতার চলে যান শফিকুল ইসলাম। মাঝে মধ্যে ছুটিতে দেশে আসতেন তিনি। গত ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন তিনি। নর্দার ওই বাসাতেই ছিলেন। শনিবার দিবাগত রাতে স্বামীর সঙ্গে ঝগড়া হয় তার। এর জের ধরেই সুফিয়া বেগম বাসার ড্রয়িং রুমে ফ্যানের সঙ্গে দড়ি লাগিয়ে গলায় ফাঁস দেন।
এসআই জয়নুল আবেদীন জানান, ময়নাতদন্তের জন্য সুফিয়া বেগমের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই সুফিয়া বেগমের মৃত্যুর কারণ জানা যাবে।

আরও পড়ুন-

পৃথক ঘটনায় শিশুসহ দগ্ধ তিন জনের মৃত্যু

বাসা থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীর লাশ উদ্ধার

/এআইবি/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম