গুরুতর অসুস্থ রোহিঙ্গারা বিনামূল্যে চিকিৎসা পাবেন বিএসএমএমইউতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৭, ২০:০০আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ২১:২১

বিএসএমএমইউ (ছবি- সংগৃহীত) রোহিঙ্গাদের মধ্যে যারা গুরুতর অসুস্থ, তাদের বিনামূল্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুরুতর অসুস্থ রোহিঙ্গাদের প্রয়োজনে বিএসএমএমইউয়ে রেফার্ড করুন। তাদের এখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। রোহিঙ্গাদের চিকিৎসা দিতে এই বিশ্ববিদ্যালয়ের একটি মেডিক্যাল টিম কক্সবাজার যাচ্ছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বুধবার (৪ অক্টোবর) বিএসএমএমইউয়ের এই মেডিক্যাল রওনা দেবে কক্সবাজারের উদ্দেশে। এই টিমের নেতৃত্বে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। ৫০ জন সদস্য থাকবেন এই টিমে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেডিক্যাল টিমে সহকারী ও সহযোগীসহ ২০ জন অধ্যাপক; কনসালট্যান্ট, মেডিক্যাল অফিসার ও রেসিডেন্ট চিকিৎসক ১৫ জন এবং নার্স, টেকনিশিয়ানসহ সাপোর্টিং স্টাফ থাকবেন ১৫ জন। টিমে থাকবেন ডেন্টাল, ইন্টার্নাল মেডিসিন, গাইনি অ্যান্ড অবসটেট্রিক, চর্ম ও যৌন, জেনারেল শিশু, অর্থোপেডিক সার্জারি বিভাগ, কার্ডিওলজি বিভাগ, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, নাক, কান, গলাসহ বিভিন্ন বিভাগের ৫০ জন চিকিৎসক।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়, মেডিক্যাল টিমের সঙ্গে সংশ্লিষ্টরা রোহিঙ্গাদের চিকিৎসাসেবা দেবেন। পাশাপাশি ওষুধ দেবেন; অসুস্থ রোহিঙ্গাদের ইসিজি ও রক্ত পরীক্ষাও করা হবে। একইসঙ্গে শিশুদের শুকনো খাবার নিয়ে যাচ্ছে বিএসএমএমইউয়ের এই টিম।
আরও পড়ুন-
রোহিঙ্গা প্রত্যাবাসনের ভিত্তি হবে ১৯৯২ সালের ঘোষণা: মিয়ানমার

রাষ্ট্রীয় তত্ত্বাবধানে রাখাইন পরিদর্শনে গিয়েও ‘মানবিক বিপর্যয়’ দেখলেন কূটনীতিকরা

/জেএ/টিআর/টিএন/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম