রোহিঙ্গা সমস্যা সমাধানে ইসলামী আন্দোলনের ৮ প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৭, ১৪:৪৮আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৪:৪৯

ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের সংবাদ সম্মেলন

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকারের কাছে ৮টি প্রস্তাবনা তুলে ধরেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত দলের সংবাদ সম্মেলনে তিনি এ প্রস্তাব দেন।

ইসলামী আন্দোলনের প্রস্তাব গুলো হলো- জাতিগত নিধন বন্ধ করার জন্য সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদার করা। সেনাবাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকে ত্রাণ বিতরণের সুযোগ দেওয়া। সংকটের স্থায়ী সমাধানের জন্য মুসলিম রাষ্ট্রদের নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা। রোহিঙ্গাদের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করা। নিবন্ধন কার্যক্রম আরও দ্রুত সময়ের মধ্যে শেষ করা। রোহিঙ্গাদের মানোন্নয়নে সচেতনতামূলক শিক্ষা প্রকল্প চালু করা। শিশু-কিশোরদের জন্য শিক্ষা চালু করা। রোহিঙ্গাদের কারণে স্থানীয়ভাবে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

দলটির মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, ‘দলের আমিরের  নির্দেশে  এখন পর্যন্ত জরুরি ত্রাণ তৎপরতা অব্যাহতভাবে চলছে। রোহিঙ্গাদের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ত্রাণ তৎপরতা চলতে থাকবে। বিদেশ থেকে আসা ত্রাণ দ্রুত বিতরণ করতে হবে।’ গহীন জঙ্গল ও পাহাড়ে যেসব রোহিঙ্গা আশ্রয় নিয়েছে তাদের কাছে দ্রুত খাদ্যসামগ্রী পৌঁছানো দরকার জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, ঢাকা দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মুফতি নূরউন নাবী, জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সেক্রেটারী মাওলানা শোয়াইব আহমদ প্রমুখ।



এ সংক্রান্ত আরও সংবাদ:


রোহিঙ্গাদের গণহত্যা বন্ধে জাতিসংঘ ব্যর্থ: ইসলামী আন্দোলন

 

 

 

/সিএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম