হটলাইনে অভিযোগ, সিজিএ ও পাসপোর্ট অফিসে দুদকের ঝটিকা অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৭, ২০:১৭আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ২০:২৩

দুদক হটলাইনে অভিযোগ পেয়ে সেগুনবাগিচায় কন্ট্রোলার অব অডিটর জেনারেল (সিজিএ) অফিস ও আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে দুদকের দু’টি টিম সিজিএ ও পাসপোর্ট অফিসে অভিযান চালায়। এসময় তারা কিছু অনিয়ম দেখলে সেগুলো নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করেন তারা।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার হটলাইন বিভাগ অভিযোগ পায়, সিজিএ অফিস ও পাসপোর্ট অফিসে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন। এ তথ্য পেয়ে দুদকের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী তাৎক্ষণিকভাবে দু’জন উপ-পরিচালকের নেতৃত্বে দু’টি টিম ঘটনাস্থলে পাঠান। এসব টিমের নিরাপত্তার জন্য দুদকের নিজস্ব আর্মড ইউনিটের আট জন সদস্যকেও তাদের সঙ্গে পাঠানো হয়।’
প্রণব কুমার জানান, দুদকের টিম সিজিএ ও পাসপোর্ট অফিসে গিয়ে কিছু অনিয়ম দেখতে পেয়েছেন। সংশ্লিষ্ট দফতরের শীর্ষ কর্মকর্তাদের এগুলো অবহিত করার পর তাৎক্ষণিকভাবে সুরাহা করা হয়। দুদকের অভিযানে সেবা গ্রহীতারা সন্তোষ প্রকাশ করেন বলেও জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা।
আরও পড়ুন-
সাংবাদিক শিমুল হত্যা: মেয়র মিরুর জামিন সংক্রান্ত আদেশ রবিবার


/জেইউ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম