উল্টোপথে যানবাহন চলাচল রোধে অভিযান অব্যাহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৭, ২১:২৫আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ২১:৩২

 

উল্টোপথে চলাচলকারী গাড়ির বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান

উল্টোপথে চলাচলকারী যানবাহনগুলোর বিরুদ্ধে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারও (৫ অক্টোবর) ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করে।

উল্টোপথে চলাচলকারী যানবাহনগুলোর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে যে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছিল,  বৃহস্পতিবার সেভাবে অভিযান চালানো হয়নি। তবে যেকোনও দিন সেই বিশেষ অভিযান চালানো হবে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ।

ঢাকা মহানগর পুলিশের নিউজ পোর্টাল ডিএমপি নিউজে বলা হয়, বুধবার (৪ অক্টোবর) উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৪৬৩টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এরমধ্যে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৮৩টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ১১টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৩টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে মোটরসাইকেলের বিরুদ্ধে ৭৯৪টি মামলা ও ৪১টি মোটরসাইকেল আটক করা হয়।

বুধবার উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে সরকারি কর্ম কমিশনের সদস্য ও  পুলিশ সুপার পদমর্যাদার গাড়ির বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। এর আগে মন্ত্রী, সচিব, পুলিশ কর্মকর্তা ও সংবাদ মাধ্যমের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বুধবার (৪ অক্টোবর) বিকাল পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত রাজধানীর হেয়ার রোডে ট্রাফিক পুলিশের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এদিন ওই রুটে ৪৪টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ডিএমপি’র ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মোসলেহ উদ্দিন বলেন, ‘উল্টোপথে চলা মানুষের দীর্ঘ দিনের অভ্যাস। সড়কে একটু জ্যাম হলেই সবাই উল্টোপথে যাবার চেষ্টা করে। এতে যানজট আরও বেশি হয়। যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগ কঠোর অবস্থানে গিয়েছে। কাউকেই ছাড় দেওয়া হবে না।’

 

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম