এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ অক্টোবর ২০১৭, ০৯:১০আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ০৯:১৩

মেডিক্যাল ভর্তি পরীক্ষা চলতি বছর সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষে (২০১৭-১৮) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার (৬ অক্টোবর)। স্বাস্থ্য অধিদফতরের অধীনে রাজধানীসহ সারা দেশের ২০টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের ক্ষেত্রে ৫ নম্বর কাটা হবে।

দেশে সরকারি ৩১টি মেডিক্যাল কলেজের মোট আসন সংখ্যা ৩ হাজার ৩১৮টি। এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৮২ হাজার ৭৮৮ শিক্ষার্থী আবেদন করেছেন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, একদল বিশেষজ্ঞ চিকিৎসক-শিক্ষকের সমন্বয়ে গঠিত প্রশ্নপত্র প্রণয়ন কমিটি কঠোর গোপনীয়তায় প্রশ্নপত্র প্রণয়নের কাজ শেষ করেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ১০টায় পরীক্ষা শুরুর ১০ মিনিট পর থেকে কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।  এবারও পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়িসহ সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এক ঘণ্টার পরীক্ষা শেষ হবে সকাল ১১টায়। সূত্র: বাসস।

আরও পড়ুন- মেডিক্যাল কলেজ বেড়েছে, বাড়েনি শিক্ষার মান

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম