প্রধান বিচারপতির বাসায় গেলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৭, ১০:১৪আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১৩:০৩

প্রধান বিচারপতির বাসভবন (ছবি: আদিত্য রিমন) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে দেখা করতে শুক্রবার (৬ অক্টোবর) তার বাসায় যান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আমিনুল ইসলাম। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তিনি প্রধান বিচারপতির বাসায় প্রবেশ করেন। একটি সাদা গাড়িতে করে প্রধান ফটক দিয়ে ভেতরে যান তিনি।

এর আগে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে আসেন তার ছোট ভাই। রবীন্দ্র কুমার সিনহা শুক্রবার সকাল ৯. ৩০ মিনিটে পায়ে হেঁটে তিনি পেছনের গেট দিয়ে বাসভবনের ভেতরে প্রবেশ করেন।

গত ২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান প্রধান বিচারপতি এস কে সিনহা। শারীরিক অসুস্থতার কথা বলে ছুটির আবেদন করেছেন তিনি। এর আগে বৃহস্পতিবার প্রধান বিচারপতির বাসায় যান আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এস কে সিনহার বাসভবনে গিয়ে প্রায় ৪০ মিনিট পর বের হয়ে আসেন আইনমন্ত্রী।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে হেয়ার রোডের বাসা থেকে স্ত্রীসহ বের হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে পূজা দিয়ে আসেন এস কে সিনহা। ঢাকেশ্বরী মন্দিরের ম্যানেজার তপন চ্যাটার্জী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

আরও পড়ুন- 

প্রধান বিচারপতির বাসায় আইনমন্ত্রী

ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিয়ে বাসায় ফিরলেন প্রধান বিচারপতি

/এএইচআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক