শনির আখড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৭, ২০:২০আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ২০:২০

শনির আখড়া রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূর ইসলাম (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের সহকর্মী ইউনুছ মিয়া জানান, তারা শনির আখড়া বাঁশপট্টি এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। শুক্রবার সকাল ১০টার নির্মাণাধীন ৬তলা ভবনের তৃতীয় তলার বাইরের দিকের মাচা খুলতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নিচে পড়ে যান নূর ইসলাম।
পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকাল ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নূর ইসলাম পটুয়াখালী দশমিনা উপজেলার আলিপুরা গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে যাত্রাবাড়ি শনির আখড়ার গোবিন্দপুর এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন, বলেও জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম