
কলেজছাত্রী অপূর্বা বর্ধন স্বর্ণার আত্মহত্যার ঘটনায় এখনও কোনও মামলা হয়নি। পরিবারের আবেদনের কারণে হয়নি ময়নাতদন্তও।গত ৫ অক্টোবর রাতে সেন্ট্রাল রোডের বাসা থেকে স্বর্ণার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
অপূর্বা বর্ধন স্বর্ণার সুরতহাল প্রতিবেদন করেছেন নিউমার্কেট থানার সাব ইন্সপেক্টর আল মাহমুদ। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, স্বর্ণার ময়নাতদন্ত না করার আবেদন জানানোর পর আমাদের সিনিয়র কর্মকর্তা বিষয়টি বিবেচনায় নেন এবং সবাই মিলে ময়নাতদন্ত না করার সিদ্ধান্ত নেন। তারপরই মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করি আমরা।
গত বৃহস্পতিবার (৫ অক্টোবর)রাতে পরিবারের কাছ থেকে সংবাদ পেয়ে নিউমার্কেট থানা থেকে পুলিশ গিয়ে সেন্ট্রাল রোডের ৪৪ নম্বর বাসা ৫বি ফ্ল্যাট থেকে স্বর্ণার ঝুলন্ত লাশ উদ্ধার করে। আল মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন,দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকেই বলছি,সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নিহত অপূর্বা বর্ধন স্বর্ণার বাবার নাম সুব্রত বর্মন। তিনি পেশায় আইনজীবী। স্বর্ণা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার দাবি, স্বর্না ব্লু হোয়েল গেমে আসক্ত হয়ে আত্মহত্যা করেছে। অবশ্য সুরতহাল করা সাব ইন্সপেক্টর আল মাহমুদ বলেন, স্বর্ণার শরীরে ব্লু হোয়েল খেলে আত্মহত্যার কোনও প্রমাণ তারা পাননি।








