মুক্তামনির হাতে স্কিন গ্রাফটিং বা হাতে চামড়া লাগানোর জন্য অপারেশন শুরু হয়েছে। এ অপারেশনকে চিকিৎসকরা মুক্তামনির সুস্থ হওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় মুক্তামনিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। আর সকাল পৌনে দশটার দিকে অপারেশন শুরু হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের পরিচালক অধ্যাপক আবুল কালামের নেতৃত্বে ১৫/২০ জনের একটি চিকিৎসক দল মুক্তামনির আজকের অপারেশনে অংশ নিয়েছেন।
প্রসঙ্গত, গত ৮ অক্টোবর স্কিন গ্রাফটিংয়ের প্রাথমিক পদক্ষেপ হিসেবে মুক্তামনির হাত উপযোগী করা হয়। ওইদিন অধ্যাপক আবুল কালাম জানিয়েছিলেন, যেহেতু মুক্তামনি গত ১০ বছর ধরে এ হাতটি বয়ে বেড়াচ্ছিল তাই তার হাতে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। সেগুলো চিকিৎসকরা রিমুভ করার চেষ্টা করছেন।
তিনি আরও জানিয়েছিলেন, মঙ্গলবার (১০ অক্টোবর) থেকে পরবর্তী কয়েকটি ধাপে তার পুরো হাতে চামড়া লাগানো হবে। এ জন্য আরও ২/৩টি অপারেশনের প্রয়োজন হবে। প্রথমবার স্কিন গ্রাফটিং এর ১০ দিন পর পরবর্তী ধাপে যেতে হবে। তাড়াহুড়া করে কিছু করা যাবেনা। সবকিছু ধীরে ধীরে করতে হবে।
আরও পড়ুন:
বাংলাদেশে প্রবেশ করছে আরও হাজার হাজার রোহিঙ্গা (ছবিতে)
জামায়াতের শীর্ষ নেতাদের আটকের প্রতিবাদে শিবিরের তাৎক্ষণিক বিক্ষোভ








