‘মুক্তামনির হাতে ৫০ শতাংশ স্কিন গ্রাফটিং সম্পন্ন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৭, ১৩:১৬আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৩:১৬

মুক্তামনি (ফাইল ফটো) মুক্তামনির হাতে স্কিন গ্রাফটিং বা চামড়া লাগানোর কাজ ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘অপারেশন শেষে মুক্তামনিকে আইসিইউ’তে রাখা হয়েছে।’

মঙ্গলবার দুপুর ১২টার দিকে তার অপারেশন সম্পন্ন হয়। এর আগে সকাল ৮টার দিকে মুক্তামনিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং বেলা পৌনে ১০টার দিকে অপারেশন শুরু হয়। 

সামন্ত লাল সেন বলেন, ‘আমরা আজ সফলভাবে মুক্তামনির হাতে ৫০ শতাংশ স্কিন ড্রাফটিং সম্পন্ন করেছি। সে এখন ভালো আছে।’

বাকি ৫০ শতাংশ স্কিন গ্রাফটিং কবে হবে জানতে চাইলে তিনি বলেন, ‘বারবার অ্যানেসথেশিয়া এবং অপারেশন মেয়েটির জন্য ঝুঁকিপূর্ণ। তাই আমরা দেখেশুনে পরবর্তী অপারেশনের দিন ঠিক করবো। তবে সেটা অবশ্যই আগামী দুই সপ্তাহ পরে।’

মুক্তামনির এ অপারেশনকে তার সুস্থ হওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন চিকিৎসকরা। ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের পরিচালক অধ্যাপক আবুল কালামের নেতৃত্বে ১৫/২০ জনের একটি চিকিৎসক দল মুক্তামনির আজকের অপারেশনে অংশ নেন।

/জেএ/এসএসএ/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম