জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৭, ১৭:১৯আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৭:২৮





জাতীয় প্রেসক্লাব (ছবি- সংগৃহীত) ২০ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ১৩ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

শিশু আনন্দ মেলা, ক্রীড়া প্রতিযোগিতা, নৈশভোজ, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আকর্ষণীয় র‌্যাফেল ড্রসহ বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে এই দিবসটি উদযাপন করা হবে। ক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় প্রেস ক্লাব চত্বরে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য এই অনুষ্ঠানমালার শুরুতেই থাকবে দু’দিনের জন্য শিশু আনন্দ মেলা। আগামী ১৩ অক্টোবর শুক্রবার এবং ১৪ অক্টোবর শনিবার অনুষ্ঠেয় এই শিশু আনন্দ মেলায় থাকবে বিচিত্র সব আয়োজন। প্রতিযোগীরা ১৩ অক্টোবর সকাল ১০টায় চিত্রাঙ্কন, ১১টায় লুডু, সাড়ে ১১টায় আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় অংশ নেবে। ১৪ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে দৌড়, অংক দৌড়, বিস্কুট দৌড় এবং ভারসাম্য দৌড় প্রতিযোগিতা। সকাল ১০টায় শ্যুটিং, ১১টায় নারীদের জন্য পিলো পাসিং, দুপুর ১২টায় যেমন খুশি সাজো ও সাড়ে ১২টায় দড়ি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া, থাকবে দুপুরের খাবার, বিচিত্রানুষ্ঠান, জাদু প্রদর্শনী, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
জাতীয় প্রেস ক্লাব সদস্যদের আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে ১৫ অক্টোবর রবিবার থেকে। এরমধ্যে ১৫ অক্টোবর বেলা ১১টায় দাবা, দুপুর ১২টায় এয়ারগান শ্যুটিং, বিকাল ৩টায় নারী সদস্যদের লুডু প্রতিযোগিতা, ১৬ অক্টোবর সোমবার এবং ১৭ অক্টোবর মঙ্গলবার প্রতিদিন বেলা ১১টায় স্পেড ট্রাম্প, ১৮ অক্টোবর বুধবার এবং ১৯ অক্টোবর বৃহস্পতিবার প্রতিদিন বেলা ১১টায় টেবিল টেনিস, ২০ অক্টোবর শুক্রবার ভোর সাড়ে ৫টায় মিনি ম্যারাথন প্রতিযোগিতা হবে।

২০ অক্টোবর সকাল ৭টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, সন্ধ্যায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, নৈশভোজ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ গ্রহণের জন্য সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন। 

আরও পড়ুন: 

বিদেশ যেতে রাষ্ট্রপতিকে অবহিত করে প্রধান বিচারপতির চিঠি

 

/এসএস/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক