অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে মঙ্গলবার (১০ অক্টোবর) এ বদলি ও পদায়ন করা হয়।
যাদের বদলি ও পদায়ন করা হয়: পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার এম. তানভীর আহমেদকে নোয়াখালী জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজ্জাদ হোসেনকে এসপিবিএন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার, সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন মিয়াকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবকে এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলামকে সারদার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া, একই আদেশে নোয়াখালী জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নবজ্যোতি খীসাকে পিবিআই ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার, টাঙ্গাইলের গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকারকে রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, রাজশাহীর পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার খালিদ বিন নূরকে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিব খাঁনকে রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পিটিসি খুলনার অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলামকে কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।








