রাজধানীতে বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৭, ১৭:৫১আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৭:৫৬

সড়ক দুর্ঘটনা রাজধানীর ফার্মগেইটে বিআরটিসি (ডাবল টাইগার) বাসের ধাক্কায় এক পিকআপ চালক নিহত হয়েছেন।  তার নাম অহিদুর (২৮)। বুধবার (১১ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

বাচ্চু মিয়া জানান, ঢামেকে বিকাল পৌনে ৩টায় তিনি মারা যান।

উদ্ধারকারী নিরব জানান, অহিদুর পেশায় পিকাপ চালক। তিনি পিকাপটি মেরামতের কাজ শেষে তেজগাঁও রেলওয়ে বস্তির বাসায় যাচ্ছিলেন। পথে  ফার্মগেইট বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে মোবাইলে কথা বলার সময় একটি বিআরটিসি বাস পেছন থেকে ধাক্কা দেয়। তখন তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

/এআইবি/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম