নবজাতকসহ চার জনের লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৭, ১৮:৫০আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৮:৫২

লাশ উদ্ধার রাজধানীতে এক নবজাতকসহ চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। পৃথক স্থান থেকে লাশগুলো উদ্ধার করা হয়। লাশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে (৬৫) বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ পরিদর্শক ( এএসআই) রবিউল্লাহ জানান, খিলক্ষেত রেলগেটের দক্ষিণ পাশের রেললাইনে ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। তার পরনে লাল রঙের শার্ট ও লুঙ্গি ছিল। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, মিরপুর ১ নম্বর সেকশনের শাহআলীবাগ ধানক্ষেত মোড়ের ৩৬ নম্বর বাড়ির তৃতীয় তলা থেকে জামিলা খাতুন (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

স্বজনদের বরাত দিয়ে এসআই আতিক জানান,বাসার ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে মঙ্গলবার রাত ৮টায় আত্মহত্যা করেন জমিলা খাতুন। তিনি এক মেয়ে ও স্বামী জাহিদুল ইসলামকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।

শাহআলী থানা পুলিশ মঙ্গলবার রাতে একদিন বয়সী এক মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে। শাহআলী থানার উপ পরিদর্শক (এসআই) তপন কুমার বিশ্বাস এ তথ্য জানান। তিনি বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে লাশটি উদ্ধার করা হয়। শাহআলীবাগ থানার মিরপুর ১ নম্বর সেকশনের বিসিআইসি কলেজের সামনের রাস্তার ডিভাইডারের ওপর লাশটি সাদা কাপড়ে মোড়ানো ছিল। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

দারুসসালাম থানার লালকুঠি এলাকার তৃতীয় কলোনির ২৭৮/বি নম্বার বাসা থেকে জিয়াউর রহমান খান সেন্টু (৪৫) নামের এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়।মঙ্গলবার রাত ৯টার দিকে দারুসসালাম থানার উপ পরিদর্শক (এসআই) রবিন চন্দ্র মন্ডল তার লাশ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রবিবার রাত ৮টার দিকে মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে জিয়াউর রহমান খান সেন্টু নিজের কক্ষে ঘুমাতে যান। এরপর মঙ্গলবার তার রুম থেকে দুর্গন্ধ বের হয়। পরে তারা দরজা ভেঙে তার গলিত মৃতদেহ দেখতে পান।

নিহতের ভাই রেজাউর রহমান শামীম জানান, ওই বাড়িটি তাদের নিজের বাড়ি। পাঁচ ভাই তিন বোনের মধ্যে জিয়াউর রহমান পঞ্চম। তিনি গাবতলীতে একটি পরিবহনের কাউন্টারে ডিউটি করতেন। আর্থিক অনটনের কারণে পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী একমাত্র মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে জিয়াউর রহমান সেন্টু বাসায় একাই থাকতেন।

শামীম বলেন, ‘দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লাইট জ্বালানো ও রুমে টেলিভিশন চালু দেখা গেছে।’

 

/এআইবি/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম