তালহার হত্যাকারীরা শিগগিরই গ্রেফতার: মোহাম্মদ নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৭, ১৯:৩৬আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৯:৩৬

নিহত তালহার বাসায় স্বাস্থ্যমন্ত্রী তালহার হত্যাকারীদের শিগগিরই গ্রেফতারের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার (১১ অক্টোবর) রাজধানীর ওয়ারীর কে এম দাস লেন সড়কে নিহত তালহার বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন  মোহাম্মদ নাসিম। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন।

মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অপরাধীদেরও দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে। আর শুধু গ্রেফতারই হবে না, বিচারও নিশ্চিত করা হবে। আমি সরকারের পক্ষ থেকে তালহার পরিবারকে আশ্বস্ত করছি।’

গত ৮ অক্টোবর সকালে ড্যাফোডিল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী আবু তালহা টিকাটুলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারান।  

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রয়োজনে দ্রুত বিচার আইনে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। আর যাতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।’ এ সময় স্বাস্থ্যমন্ত্রী সব ধরনের অপরাধের বিরুদ্ধে সমাজের সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানান।  

জেএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম