তিন মাস পর বসলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৭, ১২:২৭আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১২:২৭

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নতুন চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন মাস পর কাজ শুরু করলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে এজলাসে বসেন ট্রাইব্যুনাল। এর আগে বুধবার ট্রাইব্যুনাল ‍পুনর্গঠিত হয়।

ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার কেশব রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ার ভিত্তিতে আজ নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে। ১৩ জুলাই তৎকালীন চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের মৃত্যুর পর ট্রাইব্যুনাল বসেনি।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসা বিচারপতি মো. শাহিনুর ইসলামকে চেয়ারম্যান করে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।’

ট্রাইব্যুনালে নতুন সদস্য করা হয়েছে হাইকোর্টের বিচারপতি আমির হোসেন এবং পিআরএল এ থাকা জেলা ও দায়রা জজ মো. আবু আহমেদ জমাদারকে।

আরও পড়ুন:

সকালে পূজা দিতে বাসা থেকে বের হন প্রধান বিচারপতি

/ইউআই/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম