স্বর্ণ চোরাচালানের অভিযোগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার (১৪ অক্টোবর) ভোরে বাংলাদেশ বিমানের ট্রাফিক বিভাগের একজন গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজারসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বর্ণ চোরাচালানের অভিযোগে আটককৃত বাংলাদেশ বিমানের ট্রাফিক বিভাগের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজারের নাম ওমর ফারুক এবং যাত্রী কাজি কামরুল ইসলাম।
কামরুল ইসলাম ভোর সাড়ে চারটায় কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকায় আসেন। এসময় তার সঙ্গে থাকা এক দশমিক দুই কেজি ওজনের স্বর্ণ বিমানের কর্মকর্তা ওমর ফারুকের কাছে গোপনে হস্তান্তর করার সময় শুল্ক গোয়েন্দাদের হাতে ধরা পড়েন তারা।








