গুলশানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল কর্মচারীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৭, ০২:৪৭আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ০২:৫০

বিদ্যুৎস্পৃষ্ট রাজধানীর গুলশানে ধানসিড়ি রেস্তোরাঁয় বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে তাজেল হোসেন (২২) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে।  শনিবার সন্ধ্যায় তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, খবর পেয়ে শনিবার দুপুর পৌনে ১২টায় শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাজেল হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি জানান, তাজেল হোসেন গত দু’বছর ধরে ওই হোটেলের কর্মচারী ছিলেন। শনিবার সকাল ১০টার দিকে ধানসিড়ি রেস্তোরাঁয় একটি প্লাস্টিকের ড্রাম উঠাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সকাল সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
তাজেল হোসেন সিলেটের জকিগঞ্জ উপজেলার পশ্চিম ভোটার গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি ভাটারার নয়ানগর জে ব্লকে নাজেম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

/এআইবি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম